গ্যাস ঘাটতির বিষয়ে সতর্ক করলো ইউরোপীয় কমিশন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২২, ০৯:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১০:৫২

২০২৩ সালে ইউরোপে গ্যাস ঘাটতির বিষয়ে সতর্ক করেছে ইউরোপীয় কমিশন (ইসি)। সংস্থাটি বলছে, ইউরোপীয় ইউনিয়নে এই শীতের জন্য পর্যাপ্ত গ্যাস রয়েছে। তবে রাশিয়া যদি সরবরাহ আরও কমিয়ে দেয় তবে আগামী বছর এর ঘাটতি দেখা যেতে পারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য উদ্ধৃত করে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। তিনি বলেন, আমরা যে পদক্ষেপ নিয়েছি তা সত্ত্বেও আমাদের আগামী বছর চাহিদার চেয়ে ৩০ বিলিয়ন ঘনমিটার (বিসিএম) গ্যাসের ব্যবধানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে জার্মানির অতি রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-র নেতা টিনো ক্রুপাল্লা বলেছেন, জ্বালানি চাহিদা মেটাতে জার্মানির উচিত ইরান থেকে গ্যাস কেনা। তিনি বলেন, এএফডি এমন পররাষ্ট্রনীতি চায় যেখানে  দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। আমরা যদি রুশ গ্যাসের অভাব পূরণ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেক সরবরাহকারীকে প্রয়োজন পড়বে। যতটা সম্ভব স্বাধীন হতে হলে আমাদের ইরান থেকেও গ্যাস কিনতে হবে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম