ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, পাঁচ শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ১২:৫৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৩:০২

ফ্রান্সের লিয়ন শহরের কাছে ভলক্স এন ভেলিনে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ৫ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

লিয়নের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ১৭০ জন দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬৫টি ইউনিট চলে আসে। ঘটনাস্থলে কাজ করছে তারা।

জরুরি বিভাগ জানিয়েছে, একটি সাত তলা আবাসিক ভবনে আগুন লাগে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ ৪ জনের অবস্থা গুরুতর। দুই দমকলকর্মীসহ আরও ১০ জন আহত হয়েছেন। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ বের করতে পারেনি কর্তৃপক্ষ।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম