বিশ্বকাপ ফাইনালের সময় ফ্রান্সে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ১৯:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১৯:৩৮

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলা চলাকালে যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয় সেজন্য ফ্রান্সজুড়ে মোতায়েন থাকবে ১৪ হাজার পুলিশ। শুক্রবার ফরাসি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন শুক্রবার নিরাপত্তা অভিযান প্রকাশ করেছেন। এই পরিকল্পনা অনুসারে, প্যারিসে পুলিশের উপস্থিতি থাকবে ব্যাপক। ফ্রান্স পুনরায় বিশ্ব চ্যাম্পিয়ন হলে শহরটিতে উদযাপনে অসংখ্য মানুষ জড়ো হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বকাপ জয়ের পর চ্যাম্প-এলিসিস অ্যাভিনিউতে ৬ লাখ মানুষ নেচে-গেয়ে উদযাপন করেছেন।

রবিবার যান চলাচলের জন্য অ্যাভিনিউটি বন্ধ থাকবে। শৃঙ্খলা রক্ষার জন্য উপস্থিত থাকবে ২ হাজার ৭৫০ পুলিশ কর্মকর্তা।

ফ্রান্সের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা সাব-জিরো থাকতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে করে উদযাপন বিঘ্নিত হতে পারে।   

কেউ বিশৃঙ্খলা করতে চাইলে সুরক্ষা দেবে পুলিশ। বুধবার সন্ধ্যায় উগ্রডানপন্থী সমর্থক অন্তত ৪০জনকে গ্রেফতার করা হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা লড়াই করতে জড়ো হয়েছিল।

প্যারিসে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের পর প্রায় ১১৫জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স জয় পাওয়ার পরও সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল। সমবেত মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছিল।

বুধবার সেমিফাইনালের পর গাড়ির ধাক্কায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।  

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম