বিশাল অ্যাকুরিয়াম বিস্ফোরিত হয়ে ১৫০০ মাছ রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২২, ২১:১২আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ২১:১২

জার্মানির বার্লিনে একটি বিশাল অ্যাকুরিয়ামি বিস্ফোরিত হয়েছে। শুক্রবার এই বিস্ফোরণের পর ১০ লাখ লিটার পানি এবং ১ হাজার ৫০০ দামি মাছ মিত্তে জেলার একটি ব্যস্ত সড়কে ছড়িয়ে পড়ে। দেশটির জরুরি সেবা এই তথ্য জানিয়েছে।

বিস্ফোরণের পর প্রায় ১০০ জরুরি সেবার কর্মী ঘটনাস্থলে হাজির হন। রেডিসন ব্লু হোটেলের লবিতে ‘অ্যাকুয়া ডম’ নামের এই অ্যাকুরিয়ামের অবস্থান ছিল। এটি বিশ্বের বৃহত্তম সিলিন্ডার অ্যাকুরিয়াম, উচ্চতা ৪৬ ফুট।  

ধারণা করা হচ্ছে, তাপমাত্রা রাতে মাইনাস ৬ ডিগ্রির নিচে নেমে যাওয়ার কারণে সিলিন্ডার ট্যাংকটিতে ফাটল ধরেছে।

হোটেলে অবস্থান করা নাজ মাসরাফ নামের এক ব্যক্তি বলেন, আমার কাছে মনে হয়েছে ভূমিকম্প।

হোটেলের আরেক অতিথি সান্দ্রা উইজার বিশৃঙ্খলার কথা জানিয়েছেন। বলেন, পুরো অ্যাকুরিয়াম বিস্ফোরিত হয় এবং ধ্বংসযজ্ঞ দেখা দেয়। অনেক মৃত মাছ ও ধ্বংসাবশেষ ছিল।

ভবনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউনিয়ন ইনভেস্টমেন্ট-এর এক মুখপাত্র বলেছেন, অ্যাকুরিয়ামে থাকা দেড় হাজার মাছের মৃত্যু হয়েছে।

তিনি জানান, অ্যাকুয়াডমের কাছে বিভিন্ন ছোট ট্যাংকে থাকা এবং ধ্বংসযজ্ঞ এড়াতে পারা মাছগুলো উদ্ধারের চেষ্টা চলছে। ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম