রাশিয়ার কাছে এখনও পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২, ১৪:৫৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৫:৩২

রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর হামলার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করে বলেছেন, এমন হামলা চালাতে মস্কোর কাছে আরও পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। গত শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ ও গুরুত্বপূর্ণ সেক্টরে ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি।

পূর্বাঞ্চলীয় ইউক্রেনে রাশিয়া মনোনীত কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় গোলাবার্ষণে দুটি স্থানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।

অক্টোবরের শুরু থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রুশ বাহিনী। যুদ্ধক্ষেত্রে কয়েকটি স্থানে পিছিয়ে পড়ার এমন হামলা শুরু করে রাশিয়া। মস্কো বলছে, তারা ইউক্রেনের সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করতে এমন হামলা চালাচ্ছে। আর ইউক্রেন বলছে, এমন হামলার মাধ্যমে রাশিয়া যুদ্ধাপরাধ করছে।

ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে শুক্রবার (১৬ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভিডিও বার্তা বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় আগের দিনের মতো হামলা চালানোর জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে ইউক্রেন যথেষ্ট শক্তিশালী।

ইউক্রেনজুড়ে ৭০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মস্কো। এতে রাজধানী কিয়েভসহ অনেক শহর অন্ধকারে ডুবে যায়। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে ইউক্রেনের জরুরি বিভাগ।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম