বেলারুশ সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২২, ১৯:১১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৯:১১

বেলারুশ সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার দেশটিতে এ সফরে যাচ্ছেন তিনি। বেলারুশের প্রেসিডেন্টের দফতরের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাতের জন্যই দেশটিতে যাচ্ছেন পুতিন।

মিনস্ক জানিয়েছে, দুই নেতার আলোচনা নিরাপত্তা ইস্যুর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন দুই প্রেসিডেন্ট।

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরু থেকেই বেলারুশকে মিত্র হিসেবে পেয়েছে রাশিয়া। হামলা শুরুর পর থেকে দুই দেশ পারস্পরিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের চেষ্টা করেছে। তবে লুকাশেঙ্কো বারবার বলেছেন, তিনি ইউক্রেনে বেলারুশিয়ান সেনা পাঠাতে চান না।

আল জাজিরার খবরে বলা হয়েছে, পুতিনের আসন্ন সফরকে সামনে রেখে বেলারুশের প্রেসিডেন্টের দফতরের বিবৃতিতে দেশটিতে শীর্ষ বৈঠক ও আলোচনার বিষয়বস্তুর কথা বলা হলেও ইউক্রেনের নাম নেওয়া হয়নি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম