ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, ১৩:১৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৩:৫৭

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনকে নতুন করে ৩০ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ডাউনিং স্ট্রিট

এতে বলা হয়েছে, নতুন প্যাকেজে কয়েক লাখ রাউন্ড আর্টিলারির গোলা রয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) লাটভিয়ায় জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সের (জেইএফ) শীর্ষ সম্মেলনে সুনাক এই ঘোষণা দেবেন বলে কার্যালয় থেকে নিশ্চিত করেছে।

জেইএফ সম্মেলন ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্যের নেতারা মিলিত হবেন। নর্ডিক ও বাল্টিক অঞ্চলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা করবেন নেতারা।পাশাপাশি ২০২২-এর মতো ২০২৩ সালেও ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখতে সমকক্ষদের আহ্বান জানাবেন ঋষি সুনাক।

যুক্তরাজ্যে বিবৃতিতে উল্লেখ করেছে, 'আমরা ফেব্রুয়ারী থেকে এক লাখ রাউন্ডের বেশি গোলাবারুদ সরবরাহ করেছি ইউক্রেনে'।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে রুশ বাহিনীর অভিযানের পর থেকেই ধারাবাহিকভাবে কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে ব্রিটেন। জেলেনস্কির সরকারকে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। যুক্তরাজ্যের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। ফলে ইউক্রেনীয় ভূখণ্ডে প্রতিনিয়ত পিছু হটছে রুশ বাহিনী। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক