‘ম্যাজিকেল মোমেন্টে’ মেসির গায়ে আরব পোশাক নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২২, ১৪:৫৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ২০:৪০

ফুটবলের মহাতারকা লিওনেল মেসিকে বিশ্বকাপ হাতে তুলে দেওয়ার আগে, একটা কালো রঙের বিশেষ পোশাক পরিয়ে দেন কাতারের রাজা শেখ তামিম বিন হামাদ আল থানি। স্বপ্নের ট্রফি দেওয়ার আগমুহূর্তে মেসিকে কেন আলখেল্লা পরালেন রাজা, এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

রবিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসেছে, মেসিকে যে কালো আলখেল্লা পরানো হয়েছে, তা আরব বিশ্বের পুরুষদের একটি ঐতিহ্যবাহী পোশাক। বিশেষ কোনও অতিথিকে পরানো হয়ে থাকে। এটাকে ‘বিশত’ বলা হয়।

কিন্তু ট্রফির দেওয়ার মুহূর্তে মেসির আকাশী-সাদা জার্সির ওপরে এই কালো পোশাক পরানোকে ভালোভাবে নেয়নি অনেকে। আরব পোশাক মেসির গায়ে জড়ানোর পর মঞ্চে দাঁড়ানো ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকেও মুচকি হাসতে দেখা যায়।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ডিফেন্ডার পাওলো জাবালেতা। বিবিসিকে তিনি বলেন, ‘এটা কেন করা হবে, কেন? এর কারণ থাকতে পারে না।’

ফুটবল সমর্থকদের একটা বড় অংশও এই পোশাকের কারণে অসন্তুষ্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র উপস্থাপক গ্যারি লিনেকার বলেন, ম্যাজিকেল মোমেন্ট চলার সময় তারা মেসির টি-শার্ট ঢেকে দিয়েছে, এটা লজ্জাজনক’। যদিও সেলিব্রেশনের কিছুক্ষণের পর ওই বিশেষ পোশাক খুলে রাখেন মেসি। 

আরবি ভাষায় এই আলখেল্লাকে বলা হয় ‘বিশত’। ফার্সি থেকে এসেছে শব্দটি। কোনও অনুষ্ঠান, বিয়ে, উৎসব বা বিশেষ দিনে এই পোশাক পরানো আরব দেশগুলোর পুরনো রেওয়াজ।

বিশ্বকাপের ইতিহাসে নিঃসন্দেহে সেরা ফাইনাল ছিল ফ্রান্স-আর্জেন্টিনার ম্যাচ। গোটা ম্যাচ জুড়ে বার বার বদলিয়েছে খেলার রঙ। সত্যিই যেন মেসি বনাম এমবাপ্পের যুদ্ধ। তাতে ব্যক্তিগত অর্জনে হেরেছেন মেসি, করেছেন জোড়া গোল। এমবাপ্পের হ্যাট্রিক। অতিরিক্ত সময়ের ৩-৩ শেষে রুদ্ধশ্বাস টাইব্রেকার। কিন্তু শেষ হাসি আর্জেন্টিনার। ৩৬ বছরের অপেক্ষার অবসান। ফরাসিদের হারিয়ে চ্যাম্পিয়ন মেসি-ডি মারিয়াদের আর্জেন্টিনা।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম