পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার ইঙ্গিত ইরান ও ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক
২০ ডিসেম্বর ২০২২, ২২:২৩আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ২২:২৩

ইরান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর শীর্ষ পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রতিনিধিরা ইঙ্গিত দিয়েছেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবন করতে চেষ্টা চালিয়ে যাওয়া হবে। জর্ডানে উভয়পক্ষের বৈঠকের পর দুই পক্ষ এই ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মঙ্গলবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বাগদাদ কনফারেন্স ফর কোঅপারেশন অ্যান্ড পার্টনারশিপ আয়োজন করেন। এই সম্মেলনের পার্শ্ববৈঠকে বসেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান এবং ইইউ’র পররাষ্ট্র প্রধান যোসেফ বোরেল।

এই পার্শ্ববৈঠকে আরও উপস্থিত ছিলেন পারমাণবিক আলোচনায় ইরানের শীর্ষ মধ্যস্থতাকারী আলি বাঘেরি কানি এবং ইইউ’র সমন্বয়কারী এনরিক মোরা।

বৈঠকের পর বোরেল টুইটারে লিখেছেন, ইরান-ইইউ সম্পর্কের অবনতির কারণে এই আলোচনা ছিল প্রয়োজনীয়। বৈঠকে রাশিয়াকে সামরিক সহযোগিতা ও দেশে নিপীড়ন বন্ধে গুরুত্বারোপ করা হয়েছে।

তিনি আরও লিখেছেন, উভয়পক্ষ পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবনের জন্য আলোচনা চালিয়ে যেতে একমত হয়েছে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তিটি পুনরুজ্জীবনে অস্ট্রিয়ার ভিয়েনায় আলোচনা শুরু হয় ২০২১ সালের এপ্রিলে। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরে আলোচনা অচলাবস্থায় পৌঁছায়। ওই সময় পশ্চিমা কর্মকর্তারা দাবি করেছেন, তেহরান চুক্তির বাইরে গিয়ে দাবি করছে। ইরান যা অস্বীকার করে আসছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম