রুশ সেনাবাহিনীর জন্য সরকারের কোনও আর্থিক সীমা নেই: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২২, ১৯:০২আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৯:০২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে মোতায়েন করা রুশ সেনাবাহিনীর সব ধরনের প্রয়োজনীয়তা মেটানো হবে। বুধবার তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মস্কোতে প্রতিরক্ষা প্রধানদের প্রতি দেওয়া ভাষণে পুতিন বলেছেন, সেনাবাহিনীর প্রয়োজনীয়তা ও চাহিদা মেটানোর ক্ষেত্রে রুশ সরকারের কোনও আর্থিক সীমা নেই।

পুতিন আরও বলেছেন, দশ মাসের সংঘাতে ড্রোনের প্রয়োজনীয়তার বিষয়টিতে বিশেষ মনোযোগ দিতে হবে।

রাশিয়ার হাইপারসনিক সারমাত ক্ষেপণাস্ত্র, যা ‘সাটান দ্বিতীয়’ হিসেবে পরিচিত, তা অদূর ভব্যিষতে সেনাবাহিনীতে মোতয়েনের উপযুক্ত হবে বলেও মন্তব্য করেছেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো সামরিক জোট নিজেদের পূর্ণ সামর্থ্যের ব্যবহার করছে।

সিরিয়া ও ইউক্রেনে চলমান যুদ্ধ থেকে সামরিক নেতাদের অভিজ্ঞতা সঞ্চয় করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিরক্ষা প্রধানদের ‘বীর’ আখ্যায়িত করে প্রশংসাও করেছেন রুশ প্রেসিডেন্ট।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম