মোদিকে ধন্যবাদ জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২২, ২১:২৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২১:২৭

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার দুই নেতার ফোনালাপে তিনি এই ধন্যবাদ জানান। টুইটারে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এসব কথা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভারত এখনও ইউক্রেনে রুশ আক্রমণের নিন্দা জানায়নি। কিন্তু মোদির সরকার বারবার বলে আসছে, সংকটের সমাধান অবশ্যই কূটনীতি ও সংলাপের মাধ্যমে হতে হবে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণের পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার ফোনালাপ হয়ে নরেন্দ্র মোদির।

৪ অক্টোবর জেলেনস্কির সঙ্গে ফোনালাপে মোদি বলেছিলেন, ইউক্রেনে সংঘাতের সামরিক সমাধান নেই। যে কোনও শান্তি উদ্যোগে ভারত অবদান রাখতে প্রস্তুত।

ফোনালাপে জেলেনস্কি বলেছেন, তার প্রস্তাবিত শান্তি ফর্মুলা বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের দিকে তিনি তাকিয়ে আছেন। একই সঙ্গে তিনি জি ২০ জোটের প্রেসিডেন্ট হিসেবে ভারতের সফলতা কামনা করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

জেলেনস্কি টুইটারে লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। জি-২০ তে ভারতের সভাপতিত্বের সাফল্য কামনা করেছি। এই জোটের সম্মেলনেই আমি শান্তি ফর্মুলা ঘোষণা করেছি। এখন তা বাস্তবায়নে ভারতের অংশগ্রহণের দিকে আমি তাকিয়ে আছি। মানবিক সহযোগিতা ও জাতিসংঘে সমর্থনের জন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ফোনালাপের বিষয়ে কিছু জানানো হয়নি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম