সীমান্তে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি বেলারুশের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২১:৪০

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্রেস্ট সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বৃহস্পতিবার বেলারুশ সময় সকাল দশটার দিকে এটি ভূপাতিত করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা এর আগে জানিয়েছিল, ইউক্রেনের একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র বেলারুশ ভূখণ্ডে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে নাকি মিসফায়ার ছিল খতিয়ে দেখছে।

এমন দিনে এই বেলারুশ ভূখণ্ডে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র পড়লো যেদিন ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। শত্রুদের ছোড়া ৫৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের এক সহকারী মিখাইলো পডোলিয়াক বলেছিলেন, রাশিয়া অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম