বাখমুতে তীব্র লড়াই, পাশের গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৩, ১৬:১৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৬:১৭

গত কয়েক মাস ধরে ইউক্রেনের কৌশলত গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখলে নিতে সর্বশক্তি নিয়ে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। পূর্ব ইউক্রেনের ডনেস্ক অঞ্চলে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দাবি করছে, তারা বাখমুত শহরের একেবারে কাছের একটি গ্রাম দখলে নিয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) এ খবর জানিয়েছে আল জাজিরা। মস্কো মাসখানেক ধরে নিয়ন্ত্রণের চেষ্টা করছিল বলে জানিয়েছে তারা। বাখমুত শহরে নিয়ন্ত্রণে রাখা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

টেলিগ্রামে বিচ্ছিন্নতাবাদী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বাখমুত শহরের উত্তর-পূর্বে বাখমুটস্ক গ্রাম মুক্ত করেছে রাশিয়ার ফেডারেশনের সশস্ত্র বাহিনী। তবে সেখানে ইউক্রেন ও রাশিয়ান সেনাদের তীব্র লড়াই চলতে থাকায় স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি। 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ে ইউক্রেনের বেশিরভাগ শহরের অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে তার কোনও আলামত দেখা যাচ্ছে না। ইউক্রেনে রুশ অভিযান কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। জেলেনস্কির সরকারকে সমর্থন দিয়ে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক