নগদ লেনদেন কমে যাওয়ায় নেই ব্যাংক ডাকাতিও

আন্তর্জাতিক ডেস্ক
১১ জানুয়ারি ২০২৩, ১২:৫০আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১২:৫০

ইউরোপের দেশ ডেনমার্কের গতবছর কোনও ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেনি। গত মঙ্গলবার এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন দেশটির ব্যাংকিং খাতে যুক্ত কর্মীরা। কর্মীদের একটি সংস্থার মুখপাত্র স্টিন লান্ড অলসেন বলেন, এটি একটি চমৎকার বিষয়। কেননা, যখনই এ রকম ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে, তখন কর্মীদের ওপর তার বেশ মারাত্নক খারাপ প্রভাব পড়ে।

দৃশ্যত বিষয়টি চমকপ্রদ মনে হলেও আসলে এর নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ। নগদ লেনদেনের পরিবর্তে ইউরোপের এই দেশটিতে এখন কার্ড ও স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইন লেনদেনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন নাগরিকরা।

ড্যানিশ ব্যাংকিং খাতের একটি সংস্থা ‘ফিনান্স ডেনমার্ক।’ সংস্থাটির তথ্যমতে, ইউরোপীয় এই দেশটিতে নগদ অর্থের লেনদেন চলে ব্যাংকের মাত্র ২০টি শাখায়। অথচ ১৯৯১ সালেও এই সংখ্যা ছিল ২১৯। আর ২০২১ সালে নগদ লেনদেন হতো এমন শাখা ছিল ৫৬টি।

গত ছয় বছর ধরে প্রতিবছরই দেশটিতে নগদ লেনদেনের পরিমাণ কমেছে প্রায় তিন চতুর্থাংশ।

ফিন্যান্স ডেনমার্কের তথ্যমতে, দেশটিতে যেখানে ২০০০ সালে ব্যাংক ডাকাতির সংখ্যা ছিলো ২২১, ২০২১ সালে এই ঘটনা ঘটে মাত্র একবার এবং ২০২২ সালে এই সংখ্যা শূন্যে নেমে আসে।

দেশটির শিল্প সমিতির মতে, প্রাথমিক ভাবে ব্যাংক ডাকাতদের উদ্দেশ্য ব্যাংক ডাকাতি থেকে সরে অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) দিকে যাওয়ায় ২০১৬ সালে এটিএম বুথ গুলোতে ১৮ বার ডাকাত হামলার ঘটনা ঘটে। তবে আরও কড়া নজরদারি এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই সংখ্যাও এখন শূন্যের কোঠায়।

ফিন্যান্স ডেনমার্ক জানায়, ব্যাংক ডাকাতির বদলে অপরাধীরা এখন ঝুঁকছে অনলাইন প্রতারণার দিকে।

/এটি/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম