মেজাজ হারালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৩, ২১:৪১আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ২১:৪১

২০২৩ সালে রুশ সরকারের প্রথম বৈঠকে মেজাজ হারিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রকাশ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডেনিস মান্তুরোভকে প্রকাশ্যে তিরষ্কার করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বেশ কয়েক মিনিট পুতিন বেসামরিক ও সামরিক উড়োজাহাজ ক্রয়ের আদেশ দিতে আমলান্ত্রিক বিলম্বের জন্য মান্তুরোভকে অভিযুক্ত করেছেন তিনি।

শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করা থেকে পিছ পা না হওয়া পুতিন বলেন, অনেক দেরি। এইক্ষেত্রে অনেক দেরি হয়ে যাচ্ছে।

পুতিন আরও বলেন, কীসের জন্য বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না আপনি? কবে চুক্তিগুলো স্বাক্ষর হবে?

রুশ সরকারের এই প্রথম বৈঠক সেই দিন অনুষ্ঠিত হলো যেদিন প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারের দায়িত্বে পরিবর্তন এনেছেন। মাত্র তিন মাসের মাথায় নতুন কমান্ডার নিয়োগ দিলেন তিনি।

রুশ টিভিতে প্রচারিত ভিডিও কলে অর্থনীতি নিয়ে দেশের মন্ত্রীদের প্রশংসা করেন। কিন্তু মান্তুরোভ যখন উড়োজাহাজ, হেলিকপ্টার ও নৌযান নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরছিলেন তখন পুতিন তাকে একাধিকবার থামিয়েছেন।

পুতিন অভিযোগের সুরে বলেন, হেলিকপ্টারসহ এই ৭০০ উড়োজাহাজ… প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিষয়টি আপনার সমাধান করা উচিত। অনেক কোম্পানি এখনও কোনও ক্রয় আদেশ পায়নি।

২০১২ সাল থেকে পুতিনের ঘনিষ্ঠ মহলের একজন মান্তুরোভ। পুতিনের বিদেশ ও দেশের সফরগুলোতে নিয়মিত সঙ্গী হোন তিনি। গত বছর তাকে রাশিয়া অস্ত্র শিল্পে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল।

মান্তুরোভ যখন সেন্ট পিটার্সবুগে হেলিকপ্টার ইঞ্জিন উদ্ভাবনে মন্ত্রণালয়ের পরিকল্পনা তুলে ধরেন তখন পুতিন অভিযোগ করেন, এসব অনেক বেশি সময় নিচ্ছে।  

পুতিনের তিরষ্কার প্রায় শেষ দিকে পৌঁছার পর মন্তুরোভ প্রতিশ্রুতি দেন অর্থনৈতিক অংশীদার সঙ্গে সম্মিলিতভাবে সর্বোচ্চ চেষ্টা করবে তার মন্ত্রণালয়। কিন্তু ক্ষুব্ধ পুতিনের জন্য এটি যথেষ্ট ছিল না।

পুতিন বলেন, না, এক মাসের মধ্যে করুন। আপনি কি বুঝতে পারছেন না আমরা কোন পরিস্থিতিতে আছি। কোনও দেরি নয়, এক মাসের মধ্যে করতে হবে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম