এরদোয়ানের কুশপুতুলের ফাঁসি, সুইডিশ রাষ্ট্রদূতকে তলব তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৩, ১৭:২১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২২:৫৫

সুইডেনের রাজধানী স্টকহোমে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের কুশপুতুলের ফাঁসি দেওয়ার ঘটনায় সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক। বৃহস্পতিবার সুইডিশ দূত স্ট্যাফান হার্সট্রমকে তলব করে আঙ্কারার প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া হয়। এক তুর্কি কূটনীতিক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগদান করতে চাইছে সুইডেন। গত বছর ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর দেশটি ন্যাটোতে যোগদানের আবেদন করেছে।

আঙ্কারা শর্ত দিয়ে বলেছে, সুইডেনকে অবশ্যই কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) নিয়ে স্পষ্ট অবস্থান নিতে হবে। তুরস্কে এই সংগঠন নিষিদ্ধ। পিকেকে’র শাখা হিসেবে সিরীয় কুর্দিদের সংগঠন পিপল’স প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) বলে দাবি তুরস্কের। সুইডেন পিকেকে-কে শুধু সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

২০২২ সালে সুইডেন, ফিনল্যান্ড তুরস্কের সঙ্গে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে। যে চুক্তির আওতায় দেশ দুটির ন্যাটোতে যোগদানে আপত্তি প্রত্যাহারে সম্মত হয় তুরস্ক।

তুর্কি কূটনীতিক সূত্র বলেছে, আমাদের প্রত্যাশা হলো এই ঘটনায় জড়িতদের চিহ্নিত ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং সুইডেনকে তাদের প্রতিশ্রুতি রক্ষায় জোর দিতে হবে।

সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কে নিয়োজিত রাষ্ট্রদূতকে তলবের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী নিয়ে আলোচনা হয়েছে তা সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে গত বছর অক্টোবরে এরদোয়ানকে নিয়ে অপমানজনক কন্টেন্ট সুইডেনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশের জেরে সুইডিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম