আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ২১

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৩৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৩৭

ইউক্রেনের দনিপ্রো শহরের একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। আঞ্চলিক কাউন্সিলের প্রধান মাইকোলা লুকাশুক জানিয়েছেন, আরও ৩৫ জন নিখোঁজ এবং ৭৩ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ খুঁড়ে জীবিতদের সন্ধান করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শনিবার শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। দুই সপ্তাহের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে বড় হামলা। বিধ্বস্ত আবাসিক ভবনটিতে রবিবার সকালেও উদ্ধার কাজ চালায় ইউক্রেন।

শনিবারের হামলার বিষয়ে রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনও তথ্য উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, পরিকল্পিত সব লক্ষ্যবস্তুতে সফল আঘাত হয়েছে। হামলার লক্ষ্য অর্জিত হয়েছে।

ইউক্রেনের জরুরি সেবার কর্মীরা বলেছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে মানুষের চিৎকার শোনা যাচ্ছে। তাদের উদ্ধারের জন্য নীরবতা বজায় রেখে কাজ করতে হচ্ছে।

আঞ্চলিক কর্তৃপক্ষের প্রধান লুকাশুক বলেছেন, রবিবার সকাল পর্যন্ত ৩৮জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছয় শিশু রয়েছে।

ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ড রবিবার জানিয়েছে, রাশিয়া তিনটি বিমান হামলা, ৫৭ ক্ষেপণাস্ত্র হামলা এবং ভারী রকেট দিয়ে ৬৯টি হামলা চালিয়েছে। ইউক্রেনীয় সেনারা ২৬টি রকেট ভূপাতিত করেছে।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম