পাকিস্তানে ২২ কোটি মানুষ এখনও বিদ্যুৎহীন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৩৮

প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজধানী ইসলামাবাদসহ পাকিস্তানজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সকাল ৭টা ৩৪ মিনিটে দেশজুড়ে বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হলে, পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তবে ১২ ঘণ্টার মধ্যেই স্বাভাবিক অবস্থায় আসার আশ্বাস দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী খুররাম দস্তগীর।

স্থানীয় টেলিভিশনে জ্বালানিমন্ত্রী জানান, জ্বালানি ব্যয় কমাতে শীতকালে রাতে সাময়িক সময়ের জন্য জাতীয় গ্রিড বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সকাল ৭টা ৩০ এর দিকে যখন ফের চালু করা হয়, তখন দেশের দক্ষিণাঞ্চল জামশোরো এবং দাদুতে সমস্যার খবর পাই আমরা।

তিনি আরও বলেন, ভোল্টেজ আপডাউন ছিল। আরও কিছু কারণে একের পর এক বিদ্যুৎ উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যায়। এটি বড় কোনও সংকট নয়।

পাকিস্তানে চরম অর্থনৈকি সংকট চলার মধ্যেই ২২ কোটি  মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়ার এই দেশটিতে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের কবলে পড়েছে।

জাতীয় গ্রিড হচ্ছে সারা দেশে বিদ্যুতের একটি সঞ্চালন ব্যবস্থা। প্রকৌশলীরা এটিকে অনেকটা মহাসড়ক বা রেললাইনের সঙ্গে তুলনা করেন। এ ব্যবস্থায় বিদ্যুৎ উৎপাদকদের কাছ থেকে নিয়ে ক্রেতাদের কাছে সরবরাহ করা হয়। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান