সমরাস্ত্র উৎপাদন বাড়ানোর প্রস্তুতির কথা জানালো রাইনমেটাল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৩, ১২:২৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১২:২৭

সমরাস্ত্র উৎপাদন বাড়ানোর প্রস্তুতির কথা জানিয়েছে জার্মান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটাল। ইউক্রেন এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর ব্যাপক চাহিদা মেটাতে এমন প্রস্তুতি নিয়েছে তারা। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আরমিন প্যাপারগার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

আরমিন প্যাপারগার জানান, ট্যাংক এবং আর্টিলারি অস্ত্রের পরিমাণ ব্যাপকভাবে বাড়াতে রাইনমেটাল প্রস্তুত রয়েছে।

নবনিযুক্ত জার্মান প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মাথায় নিজ প্রতিষ্ঠানের এমন তৎপরতার কথা জানালেন তিনি।

ইউক্রেনে প্রায় এক বছর অস্ত্র সরবরাহের ফলে জার্মান সেনাবাহিনীর মজুদও কিছুটা কমেছে। ফলে অস্ত্র সংগ্রহের গতি বাড়ানো এবং দীর্ঘমেয়াদে গোলাবারুদ সরবরাহ নিয়ে আরমিন প্যাপারগারের সঙ্গে কথা বলেছে দেশটির কর্তৃপক্ষ।

রাইনমেটাল বিভিন্ন ধরনের প্রতিরক্ষা পণ্য তৈরি করে থাকে। তবে লেপার্ড ২ ট্যাংকের ১২০এমএম বন্দুক তৈরির জন্য প্রতিষ্ঠানটি বিখ্যাত।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি