বিমান হামলার সতর্ক সংকেতের মধ্যেই কিয়েভে ইউরোপীয় নেতারা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪

ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্ক সংকেতের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের স্বাগত জানাচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে শুক্রবারের এই সম্মেলনে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা ও ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের যোগদানের বিষয় নিয়ে আলোচনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইইউ’র নির্বাহী কমিশনের প্রধানসহ ২৭টি দেশের নেতারা কিয়েভে এই সম্মেলনে মিলিত হচ্ছেন। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার প্রথম বার্ষিকীতে কিয়েভের প্রতি সমর্থন জানাতে তারা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।

শুক্রবার সকালে ইইউ চেয়ারম্যান চার্লস মিশেল টুইটারে লিখেছেন, আমাদের সহযোগিতা শেষ হবে না। ইইউতে ইউক্রেনের যোগদানের প্রতিটি ধাপে আমরা সমর্থন জানিয়ে যাব।

বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হলেও কোনও নতুন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়নি।

ইইউ’র কাছে রাশিয়ার বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। যদিও ব্লকটি যে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে তা কিয়েভের দাবি মেটাতে সক্ষম হবে না।

গত বছর রাশিয়া আক্রমণের পর ইইউতে যোগদানের আবেদন করে ইউক্রেন। আবেদনটি গ্রহণ করে দেশটি প্রার্থী সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। যদিও যুদ্ধে লিপ্ত দেশটিতে দ্রুততার সঙ্গে ব্লকে নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইইউ কর্মকর্তারা।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি