সরকার উৎখাতে রুশ ষড়যন্ত্র নিয়ে মুখ খুললেন মলদোভার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৬

মলদোভার সরকারকে উৎখাতে রাশিয়ার ষড়যন্ত্র নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্ডু। সোমবার তিনি অভিযোগ করেছে, বিদেশি নাশকতাকারীদের ব্যবহার করে তার ছোট্ট দেশের নেতৃত্বকে উৎখাতের ষড়যন্ত্র করছে রাশিয়া। মস্কো চায় ইউরোপীয় ইউনিয়নে মলদোভার যোগ দেওয়া ঠেকাতে এবং যুদ্ধে ইউক্রেনে বিরুদ্ধে দেশটিকে কাজে লাগাতে চায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত সপ্তাহ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছিলেন, মলদোভার ধ্বংসসাধনের জন্য রুশ গোয়েন্দা সংস্থার একটি ষড়যন্ত্রের তথ্য তারা জানতে পেরেছে। এরপর মলদোভার গোয়েন্দা সংস্থাও দাবি করেছে, এমন একটি রুশ ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য তারা পেয়েছেন। একদিন পর দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সরকার ভেঙে যায়।

ইউক্রেনের প্রতিবেশী দেশ মলদোভার প্রেসিডেন্ট সান্ডু একাধিকবার তার দেশের প্রতি মস্কোর আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে দেশটির বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে রুশ সামরিক উপস্থিতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে আসছেন।

সোমবার মাইয়া সান্ডু দাবি করেছেন, মলদোভার সরকার উৎখাতের ষড়যন্ত্রে রাশিয়া, মন্টেনেগ্রো, বেলারুশ ও সার্বিয়ার নাগরিকরা জড়িত রয়েছে। তারা মলদোভায় প্রবেশ করছে এবং চেষ্টা করছে বৈধ সরকারকে হটিয়ে রাশিয়া নিয়ন্ত্রিত একটি অবৈধ সরকারকে ক্ষমতায় বসানোর আন্দোলনে বিক্ষোভ উসকে দিতে।

এক সংবাদ সম্মেলনে সান্ডু বলেন, মলদোভায় সহিংসতা ছড়িয়ে দিতে ক্রেমলিনের চেষ্টা সফল হবে না। আমাদের মূল লক্ষ্য হলো নাগরিক ও রাষ্ট্রের সুরক্ষা। আমাদের লক্ষ্য হলো শান্তি এবং দেশে শৃঙ্খলা।

গত বছর মলদোভায় হস্তক্ষেপের অভিযোগ উঠলে রাশিয়া তা প্রত্যাখ্যান করেছিল।

/এএ/
সম্পর্কিত
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
৩ রাত হোটেলে থাকলেই ভিসা ফ্রি, ভারতীয় পর্যটকদের জন্য আবুধাবির বড় চমক
এডেন উপসাগর ও সোমালিয়া উপকূলে নতুন নৌবহর পাঠাচ্ছে চীন
সর্বশেষ খবর
অর্থ আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
অর্থ আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
প্রতিদিন ৬ লাখ সাইবার হামলার শিকার আমিরাত
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
এনটিআরসিএ নিয়ে কী হচ্ছে?
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের
সর্বাধিক পঠিত
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি