ইউক্রেনের জয় ছাড়া কোনও বিকল্প নেই: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিউনিখে নিরাপত্তা সম্মেলনে  বিশ্বনেতাদের বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের ইউক্রেনের জয় ছাড়া কোনও বিকল্প নেই। একই সঙ্গে শুক্রবার তিনি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো জোটে ইউক্রেনের অন্তর্ভুক্তির পক্ষে সওয়াল করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ভিডিও লিঙ্কে সম্মেলনে জেলেনস্কি বলেন, ইইউতে ইউক্রেন ছাড়া কোনও বিকল্প নেই। ন্যাটোতে ইউক্রেন ছাড়া কোনও বিকল্প নেই। আমাদের ঐক্যের কোনও বিকল্প নেই।

তিনি বলেছেন, জনগণ, ইউরোপ ও স্বাধীনতা দরকষাকষির বিষয় হতে পারে না।

সম্মেলনের নেতাদের জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন আগামী বছরগুলোতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে যুদ্ধের পরে যখন ইউক্রেন মুক্ত থাকবে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কৌশল নিয়ে নিজের পর্যালোচনা তুলে ধরেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইউক্রেনেই থামবেন না পুতিন। যেভাবেই হোক পুতিন তার আক্রমণ চালিয়ে যাবেন।  

নেতাদের প্রতি তাগাদা দিয়ে তিনি বলেছেন, দ্রুত সমঝোতায় পৌঁছাতে এবং ইউক্রেনকে সহযোগিতার সিদ্ধান্ত নিতে।

সম্মেলনে বিশ্বনেতাদের মধ্যে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বক্তব্য রাখবেন।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম