ঝটিকা সফর শেষে কিয়েভ ছাড়লেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৪

ঝটিকা সফর শেষ করে ইউক্রেন ছাড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে। স্থানীয় সময় সোমবার সকাল ৮ টার দিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন। এর আগে, কিয়েভ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট। জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তা অব্যাহত থাকবে।

পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই সফর আমাদের উত্সাহ জোগাবে। এই আলোচনা আমাদের বিজয়ের আরও কাছে নিয়ে গেছে।’

বাইডেনের আকস্মিক সফরকে ইউক্রেন-মার্কিন সম্পর্কের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বলেও অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতি প্রেসিডেন্ট বাইডেন এবং যুক্তরাষ্ট্রের এ আগ্রহ ইউক্রেনীয়রা মনে রাখবে। সহযোগীতার এই স্তরে পৌঁছানোর জন্য আমি বাইডেনকে ধন্যবাদ জানাই।’

জেলেনস্কি বলেন, ‘আরও উন্নত পশ্চিমা অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করেছি। দূরপাল্লার অস্ত্র এবং যেসব অস্ত্র এখনও সরবরাহ করা হয়নি সেসব নিয়েও কথা বলেছি।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো মস্কোর পদক্ষেপের নিন্দা জানিয়ে একের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, পুতিন বাহিনীর বিরুদ্ধে লড়াতে কিয়েভকে আধুনিক অস্ত্র সরবরাহ করছে পশ্চিম।  সূত্র: সিএনএন  

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম