খরচ কমাতে মন্ত্রীদের গাড়ি নিলামে তুলবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২১

চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ঋণে জর্জরিত দেশটি। এই সংকটে অর্থ সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নিয়েছে শাহাবাজ শরিফের সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাজ জানান, মন্ত্রিসভার সদস্যদের ব্যবহৃত সব বিলাসবহুল গাড়ি বাতিল করে নিলামে তোলা হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) তিনি দাবি করেন, তার সরকারের নেওয়া একাধিক নতুন পদক্ষেপে বছরে ২০০ বিলিয়ন রুপি সাশ্রয়ে সহায়তা করবে।

ডনের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্প্রতি ৩ বিলিয়ন ডলারে নেমে গেছে। এমন বাস্তবতায় অর্থনৈতিক সংকট কাটাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ‘মন্ত্রিসভার সদস্যদের ব্যবহার সব বিলাসবহুল গাড়ি বাতিল করে নিলামে তোলা হবে।  প্রয়োজন অনুযায়ী মন্ত্রীদের নিরাপত্তায় একটি মাত্র গাড়ি দেওয়া হবে। মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টারা স্বেচ্ছায় তাদের বেতন-ভাতা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে সব মন্ত্রী তাদের নিজস্ব টেলিফোন, বিদ্যুৎ, পানি ও গ্যাসের বিল পরিশোধ করবেন।’  তবে বিদেশি অতিথিদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ফেডারেল মন্ত্রীরা অভ্যন্তরীণ ভ্রমণ বা বিদেশে যাওয়ার সময় ইকোনমিক ক্লাসে ভ্রমণ করবেন। স্টাফদের আর রাষ্ট্রীয় সফরে যেতে দেওয়া হবে না এবং মন্ত্রিসভার সদস্যরা বিদেশ সফরের সময় পাঁচতারকা হোটেলে থাকতে পারবেন না বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

২০২৪ সালের জুন মাস পর্যন্ত বিলাসবহুল পণ্য কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান। একই সময় পর্যন্ত নতুন গাড়ি কেনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

গ্যাস ও বিদ্যুৎ সংরক্ষণে গ্রীষ্মে সকাল সাড়ে ৭টায় অফিস খোলার পরামর্শ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের একাধিক প্লট বরাদ্দ দেওয়া হবে না।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক