ইউক্রেনে আগ্রাসন বিশ্ব বিবেকের ‘অপমান’:গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৭

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বিশ্বের সম্মিলিত বিবেকের জন্য ‘অপমান’ কড়া নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এটি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস প্রায় এক বছর পর সাধারণ পরিষদের বৈঠকে বুধবার বক্তব্য রাখেন।

গুতেরেস বলেন, ‘এই হামলা আমাদের সম্মিলিত বিবেকের অবমাননা। এটি জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

বৈঠকে ইউক্রেন এবং তার মিত্রদের সমর্থনে রাশিয়াকে অবিলম্বে এবং নিঃশর্ত সেনা প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাব নিয়ে বিতর্ক হয়।

ইউক্রেন আশা করছে, তাদের দাবিকে সমর্থন করে সদস্য দেশগুলো সংহতি দেখাবে। আর ক্রেমলিন অভিযোগ করছে, যে কোনো মূল্যে রাশিয়াকে পরাজিত করতে চায় পশ্চিম।

জাতিসংঘে ক্রেমলিনের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গোটা বিশ্বকে যুদ্ধে ঠেলে দিতে প্রস্তুত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় ইউরোপীয় আক্রমণ শুরু করেছেন পুতিন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ২ লাখ পাঠিয়েছিলেন।

জাতিসংঘ বলছে, ধ্বংসাত্মক যুদ্ধে অন্তত ৭ হাজার ১৯৯ জন বেসামরিক মানুষ মারা গেছেন। আহত হয়েছেন হাজার হাজার। সংখ্যাটি অনেক বেশি হতে পারে। সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম