চীনের শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২২

যুদ্ধ অবসানে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার যে প্রস্তাব দিয়েছে চীন তা প্রত্যাখ্যান করেছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। জোটটির মহাসচিব বলেছেন, চীনের শান্তি আলোচনার আহ্বানের খুব একটা বিশ্বাসযোগ্যতা নেই। একই সঙ্গে ক্রেমলিনের যুদ্ধ প্রচেষ্টায় অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থাকতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেছেন তিনি। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

এস্তোনিয়া সফরে থাকা ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের কাছে ইউক্রেন ইস্যুতে চীনের ১২ দফা প্রস্তাব সম্পর্কে জানাতে চাওয়া হয়েছিল। এতে বেইজিং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, আলোচনা শুরু জন্য শর্ত ও মঞ্চ তৈরি করার জন্য।

ন্যাটো মহাসচিব সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে অবৈধ আক্রমণের নিন্দা জানাতে সক্ষম হয়নি চীন। এছাড়া আক্রমণের মাত্র কয়েক দিন আগে রাশিয়ার সঙ্গে সীমাহীন অংশীদারত্বের বিষয়ে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট চুক্তি স্বাক্ষর করেছেন। ফলে চীনের খুব একটা বিশ্বাসযোগ্যতা নেই।

ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সরবরাহ নিয়ে চীনের সমালোচনাকে আক্রমণ করে জেন্স স্টোলটেনবার্গ বলেন, আজকে সামরিক সহযোগিতা দেওয়ার অর্থ হলো আগামী দিন শান্তিপূর্ণ চুক্তি অর্জনের পথ।

রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করতে চীনকে সতর্ক করেছেন মহাসচিব। বলেছেন, এতে রাশিয়া অবৈধ আগ্রাসী যুদ্ধকে সমর্থন করা হবে, যা জাতিসংঘ চার্টারের লঙ্ঘন।

তিনি বলেন, আমরা চীনের গতিবিধি নিবিড় পর্যালোচনায় রেখেছি। আমরা ইঙ্গিত পাচ্ছি তারা হয়ত রাশিয়াকে মারণাস্ত্র সরবরাহের কথা বিবেচনা করছে। এটি হবে খুব বড় একটি ভুল।

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে চীন জানিয়েছে, ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে চায় বেইজিং। মস্কো-কিয়েভের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে চীন। শান্তি পরিকল্পনার প্রথমেই আলোচনার উদ্যোগ নেওয়া এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানানো হয়েছে। এছাড়া, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম