ক্রিমিয়া মুক্ত করার প্রস্তুতি চলছে : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৪আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৬

ক্রিমিয়ান উপদ্বীপ শত্রুমুক্ত করতে ইউক্রেন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সংবাদ সম্মেলনে শুক্রবার তিনি বলেছেন, ক্রিমিয়া পুনরুদ্ধারে নতুন ইউনিট গঠন করছে কিয়েভ। এতে যারা অংশ নেবেন তাদের বিদেশে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

জেলেনস্কি বলেন, ‘আমরা সামরিক পদক্ষেপ নিচ্ছি, তাদের (রাশিয়ান) জন্য প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে আমরা মানসিকভাবে প্রস্তুত। আমরা নতুন ব্রিগেড গঠন করেছি। শুধু ইউক্রেনে নয়, অন্যান্য দেশেও প্রশিক্ষণের জন্য লোক পাঠাচ্ছি।’

প্রেসিডেন্ট জেলেনস্কিসহ ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা ক্রিমিয়াসহ রাশিয়ার দখলে যাওয়া সব অঞ্চল পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। ২০১৪ সালে কিয়েভের ‘ময়দান অভ্যুত্থানের’ পর উপদ্বীপটি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ভূমিধস গণভোটের পর রাশিয়ায় যোগ দেয়।

ডোনেটস্ক এবং লুহানস্কের পাশাপাশি জাপোরোজিয়ে এবং খেরসন অঞ্চলগুলো ‘গণভোটের’ মাধ্যমে গত সেপ্টেম্বরে রাশিয়ায় অন্তর্ভুক্ত করেন পুতিন। পশ্চিমা বিশ্ব এই গণভোটকে অবৈধ উল্লেখ করে প্রত্যাখ্যান করলেও, অঞ্চলগুলো এখন রাশিয়ার অধীনে শাসিত হচ্ছে। কিয়েভ এবং তার সমর্থকরা এই অঞ্চলগুলোকে ইউক্রেনের অংশ হিসেবে বিবেচনা করে।

ক্রিমিয়ায় হামলার পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া বারবার কিয়েভকে সতর্ক করেছে। ফেব্রুয়ারির শুরুর দিকে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ‘ক্রিমিয়ার ওপর যে কোনো আক্রমণকে রাশিয়ার ওপর সরাসরি আক্রমণ হিসাবে বিবেচনা করা হবে। নিশ্চিতভাবে এর  প্রতিশোধ নেওয়া হবে।’ সূত্র: আরটি 

/এসপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম