কাউন্টার ইন্টেলিজেন্স জোরদার করার নির্দেশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৭

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-এর সদস্যদের পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকাণ্ড মোকাবিলায় কাউন্টার ইন্টেলিজেন্স জোরদার করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তিনি এই নির্দেশ দেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

পুতিন বলেন, সাধারণভাবে কাউন্টার ইন্টেলিজেন্সের ধারা শক্তিশালী করতে হবে।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, তিনি মনে করেন পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত লোকবল, কারিগরি ও অন্যান্য সম্পদ নিয়ে কাজ করছে।

তার মতে, আমাদেরও এর ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।

পুতিন বলেছেন, রাশিয়ার নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলাবাহিনীর কাঠামো, প্রতিরক্ষা শিল্প সংস্থা, গুরুত্বপূর্ণ তথ্য ও ব্যক্তিগত তথ্য অবশ্যই বিশ্বস্ততার সঙ্গে সুরক্ষিত রাখতে হবে। রাশিয়ার নতুন অস্ত্র ও সরঞ্জামের ক্ষেত্রেও এমনটি প্রযোজ্য।

তিনি বলেন, রাশিয়ায় তথ্যের সুরক্ষার মাত্রা ও ডিজিটাল পরিসর আরও বাড়ানো প্রয়োজন যাতে করে রুশ সম্পদ ও যোগাযোগের কর্মকাণ্ড বিঘ্নিত করার চেষ্টা শনাক্ত ও তা ঠেকানো যায়।

এফএসবিকে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন পুতিন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম