পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিলের ব্যাখ্যা দিলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৩, ২০:৫৪আপডেট : ০২ মার্চ ২০২৩, ২০:৫৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিলের বাতিলের ব্যাখ্যা দিলো রাশিয়া। উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, চুক্তিটি ব্যবহার করে রাশিয়ার কৌশলগত অঞ্চলে হামলায় ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এ কারণেই পা নিউ স্টার্ট চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে রাশিয়া।

জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে রিয়াবকভ বলেন, যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় দেখতে চেয়েছিল।

তিনি বলেন, ‘পারমাণবিক চুক্তিতে উল্লিখিত কৌশলগত সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্র কিয়েভকে রাশিয়ায় সশস্ত্র হামলা করতে সহযোগিতা করার পরই অবস্থার অবনতি ঘটে। এরই প্রেক্ষিতে চুক্তি বাতিলের ঘোষণা দিতে বাধ্য হই আমরা।’

উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ চুক্তি ছিল এটি। এর আওতায় উভয় দেশের পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সংখ্যা সীমিত রাখা হয়েছিল।  

শীতল যুদ্ধের সময়কার বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অনেক কিছুই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে রয়েছে। দেশ দুটি বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ। বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেডের মধ্যে ৯০ শতাংশ রয়েছে দেশ দুটির।

নতুন এসটিএআরটি চুক্তির ফলে উভয় দেশের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ভারী বোমারুতে ওয়ারহেড মোতায়েন ১ হাজার ৫৫০ এ সীমিত রাখা হয়েছিল।

/এটি/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম