ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করলো সার্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ১৯:০২আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১০:৩৬

ইউক্রেনে অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করেছে সার্বিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক শুক্রবার এক বিবৃতিতে জানান, বিবাদমান কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করছে না বেলগ্রেড।

ডেসিক বলেন, ‘সার্বিয়া সেসব দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করে না, যা কোনো বিরোধ এবং সমস্যার কারণ হতে পারে। কিছু সংবাদমাধ্যমে এমন গুজব ছড়িয়েছে। আমি জোরালোভাবে বলতে চাই, এমন সিদ্ধান্ত আমরা কখনই নেব না।’

একই ধরনের বিবৃতি সার্বিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আলাদাভাবে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ইউক্রেনে সংঘাত শুরুর পর থেকে রকেট, মাইন বা শেল কোনো পক্ষকে দেয়নি সার্বিয়া। বিতর্কিত কোনো পদক্ষেপ নেবে না বেলগ্রেড।

ইউক্রেনকে সার্বিয়া অস্ত্র দিচ্ছে... গত কয়েকদিন ধরে কিছু সংবাদমাধ্যমে এমন দাবি করা হচ্ছে। বলা হচ্ছে, সার্বিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র নির্মাতা ক্রুসিক, সোভিয়েত-নির্মিত এম-২১ গ্রেডের একাধিক রকেট লঞ্চ সিস্টেমে ব্যবহৃত প্রায় ৩ হাজার ৫০০টি ১২২-মিমি রকেটের একটি চালান সরবরাহ করেছে। চালানটি তুর্কি এক গ্রাহকের মাধ্যমে স্লোভাকিয়া হয়ে ইউক্রেনে পাঠানো হয়।

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক

অস্ত্র তৈরি কারখানা ক্রুসিক শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তারা জানায়, মিডিয়া রিপোর্টগুলো অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক তথ্য ব্যবহার করেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সে থেকে নিরপেক্ষ অবস্থানে আছে বেলগ্রেড।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অবশ্য বারবার বলে আসছেন, মস্কোর চলমান সামরিক অভিযানের নিন্দা এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা-আরোপিত নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান চাপের মুখে আছেন তারা।

ইউক্রেনে অস্ত্র সরবরাহের বিষয়ে সার্বিয়ার কাছে জবাব চেয়েছে রাশিয়াও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার বলেন, ‘রাশিয়া-সার্বিয়ান সম্পর্কের ওপর প্রভাব ফেলে এমন বিষয়গুলোকে খোলামেলা করা গুরুত্বপূর্ণ।’ সূত্র: আরটি 

/এসপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের