আজভ রেজিমেন্টের কমান্ড সেন্টারে হামলার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ০১:০৮আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০১:০৮

ইউক্রেনীয় সেনাবাহিনীর আজভ রেজিমেন্টের জাপোরিজ্জিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুশ মন্ত্রণালয় হামলার বিস্তারিত জানায়নি। ইউক্রেনে তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’-এর দৈনন্দিন হালনাগাদ তথ্যে শুধু হামলার কথা উল্লেখ করা হয়েছে।

আজভ রেজিমেন্ট, ডানপন্থী ও উগ্রজাতীয়তাবাদী চরিত্রের সশস্ত্র সংগঠন। এখন এটি ইউক্রেনের ন্যাশনাল গার্ডের একটি ইউনিট। গত বছর মারিউপোলে রাশিয়ার অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আন্তর্জাতিক পরিচিতি পায়।

রবিবারের বুলেটিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাঞ্চলীয় বাখমুতে লড়াইয়ের কথা তুলে ধরেনি। শহরটি দখলের চেষ্টা করছে রুশবাহিনী। ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ শুক্রবার দাবি করেছিল শহরটি তারা কার্যত ঘিরে ফেলেছে। তবে ইউক্রেন প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে আসছে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম