দক্ষিণ ইউক্রেনের যুদ্ধ-বিধ্বস্ত শহর মারিউপোল পরিদর্শন করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রুশ বাহিনী শহরটিকে অবরোধ করে মাটিতে মিশিয়ে দেওয়ার এক বছর পর সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পূর্ব ইউক্রেনে বাখমুতে তুমুল লড়াই করছে রুশ বাহিনী। মস্কোর প্রচন্ড আক্রমণে কোণঠাসা ইউক্রেনীয় বাহিনীর পরাজয় কেবল সময়ের ব্যাপার। এমন প্রেক্ষপটে মন্ত্রণালয় এ ঘোষণা দিলো।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পুনর্গঠনের প্রচেষ্টা তদারকি করতে ধ্বংসপ্রাপ্ত বন্দর শহরটি সফর করেছিলেন শোইগু। তবে কবে এই সফর হয়েছে তা জানানো হয়নি।
মারিউপোলে সামরিক বাহিনীর নির্মিত একটি চিকিৎসা কেন্দ্র, এক ডজন পাঁচতলা আবাসিক ভবনসহ একটি নবনির্মিত জেলা পরিদর্শন করেন শোইগু।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। শুরুতেই ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিউপোলে শক্ত আক্রমণ করে রুশ বাহিনী। দীর্ঘদিন অবরোধ করে রাখার এক পর্যায়ে পুরো শহরটি দখল করে নেয় রাশিয়া। সূত্র: দ্য মস্কো টাইমস









