রুশবিরোধী পাল্টা আক্রমণের সময় জানালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৩, ১৯:০১আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৯:১৮

সামনের দুই মাসের মধ্যে পাল্টা আক্রমণ শুরু করবে ইউক্রেন। এ জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। এক সাক্ষাত্কারে শুক্রবার এ কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ সহযোগী মাইখাইলো পোডোলিয়াক।

প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধানের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক ইতালীয় সংবাদপত্র লা স্ট্যাম্পাকে দেওয়া সাক্ষাত্কারের বলেন, ‘ইউক্রেনের সামরিক বাহিনী প্রথমে বাখমুত শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টায় মনোনিবেশ করবে।’

বাখমুতে বেশ কয়েক মাস ধরে তীব্র লড়াই চলছে। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডব্লিও) বলছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী বর্তমানে বখমুতে শক্ত অবস্থানে আছে।

মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক আইএসডব্লিউ আরও বলছে, সম্ভবত বাখমুতে একটি সীমিত কৌশলগত প্রত্যাহার পরিচালনা করছে ইউক্রেন। আসলে আসন্ন পাল্টা আক্রমণের জন্য বাহিনীকে শক্তিশালী করছে তারা।

পোডোলিয়াক বলেন, ‘আমরা তাড়াহুড়ো করছি না। আগামী দুই মাসের মধ্যে পুনর্গঠন করব। আমরা বাখমুত থেকে রাশিয়ানদের উপড়ে ফেলব। তারপর অন্য জায়গায় নজর দেব।’

পোডোলিয়াক আরও বলেন, ‘ওদের (রুশ)পক্ষে এদিকে অগ্রসর হওয়া গুরুত্বপূর্ণ। অতএব, আমাদের দুটি লক্ষ্য রয়েছে, তাদের সেনা কমিয়ে ফেলা এবং বড় কয়েকয় যুদ্ধে তাদের চাপে ফেলা। এসুযোগে আমরা আমাদের যা কিছু আছে তা অন্যত্র একত্রিত করে ফেলব। বসন্তে পাল্টা আক্রমণ হবে।

সাম্প্রতিক বসন্তে পাল্টা আক্রমণ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন অন্যান্য ইউক্রেনীয় কর্মকর্তারাও।

২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর এক বছর পূর্তিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ ইঙ্গিত দিয়েছিলেন যে তার দেশের সামরিক বাহিনী এ ধরনের পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে৷

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ বলেন, ‘এক বছর আগে আমাদের জন্য অস্ত্র পাওয়া কঠিন ছিল। আজ সভ্য দেশগুলো দেখছে যে আমরা আসলে পূর্বে ইউরোপের ঢাল। এখন পাল্টা আক্রমণ হবে। আমরা প্রস্তুত। এ জন্য কঠোর পরিশ্রম করছি।’

ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কোও ফেব্রুয়ারিতে দেওয়া এক সাক্ষাৎকারে পাল্টা আক্রমণের বিষয়টি উল্লেখ করেছিলেন।

তিনি বলেছিলেন, রাশিয়া ইতোমধ্যে তাদের আক্রমণ শুরু করেছে। ফ্রন্টলাইনের বেশ কয়েকটি অংশে লড়াই তীব্র হয়েছে। এখন আমাদের পালা। পশ্চিমা সরঞ্জামের জন্য অপেক্ষায় আছি। সূত্র: নিউজইউক 

/এসপি/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের