বিবিসিতে বিদ্রোহ: লিনেকার ইস্যুতে বাড়ছে সংকট

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৩, ১২:২২আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২:২২

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে ফুটবল উপস্থাপক গ্যারি লিনেকারকে বরখাস্তের প্রতিবাদে বিদ্রোহ করেছেন ক্রীড়া উপস্থাপকরা। এই বিদ্রোহের জেরে শনিবার বিবিসি খেলা সংশ্লিষ্ট একাধিক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিটিশ সরকারের অভিবাসননীতির সমালোচনা করে গ্যারি লিনেকার পোস্ট দেওয়ার পর তাকে উপস্থাপনা থেকে বাদ দিলে এই সংকটের সূত্রপাত হয়। এই ঘটনার জের ধরে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং সম্প্রচারমাধ্যমটির প্রধানের পদত্যাগেরও দাবি উঠেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে লিনেকারের মন্তব্যের ঘটনায় নিরপেক্ষতা বজায় রাখতে বিবিসি তাকে উপস্থাপনা থেকে সরিয়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে লিনেকারের প্রতি সংহতি জানিয়ে কাজ অস্বীকৃতি জানান কর্মরত উপস্থাপকরা। এতে করে বিবিসি তাদের ক্রীড়া সংবাদের অনেক অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়। দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে সম্প্রচারমাধ্যমটি।

ইংল্যান্ডে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক লিনেকার। তিনি বিবিসির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া উপস্থাপক। ফুটবল খেলার হাইলাইটস নিয়ে অনুষ্ঠান ‘ম্যাচ অব দ্য ডে’ উপস্থাপনা করেন তিনি। ব্রিটেনের অভিবাসননীতি নিয়ে সমালোচনা করায় তাকে বরখাস্ত করা হয়।

লিনেকারকে বরখাস্তের সমালোচকরা বলছেন, সরকারের চাপের কাছে নথি স্বীকার করেছে বিবিসি। জাতীয় সম্প্রচারমাধ্যমটির নিরপেক্ষতা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বিবিসি’র মহাপরিচালক টিম ড্যাবি শনিবার বিবিসিকে বলেছেন, এই ইস্যুতে পদত্যাগের কোনও ইচ্ছা তার নেই। তিনি বলেন, বিবিসি আমরা এবং আমি, নিরপেক্ষতা দ্বারা পরিচালিত। আমরা ডান, বাম বা নির্দিষ্ট দলের নই।

ড্যাবি বলেছেন, লিনেকারের উপস্থাপনায় ফিরে আসা চেয়েছিলেন তিনি এবং আশা করেছিলেন এর মাধ্যমে উপস্থাপকদের মত প্রকাশ ও বিবিসির নিরপেক্ষতা বজায় রাখার মধ্যে কিছুটা ভারসাম্য তৈরি হবে।

শনিবার অভিবাসননীতির সাফাই গেয়ে এক বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এই নীতিতে ইংলিশ চ্যানেল দিয়ে ছোট নৌকায় আসা অভিবাসীদের যুক্তরাজ্যে পৌঁছানো বন্ধ করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, লিনেকার ও বিবিসি নিজেদের ভিন্নতা নিরসন করে নেবে। এটি তাদের বিষয়, সরকারের নয়।

প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ‘ম্যাচ অব দ্য ডে’-এর শনিবারের সংস্করণ উপস্থাপনা করে আসছেন লিনেকার। শনিবার তার অনুপস্থিতিতে নিয়মিত সময়ে তা প্রচার হয়েছে। তবে অনুষ্ঠানের ব্যাপ্তি ছিল মাত্র ২০ মিনিট এবং ধারাবিবরণী ছাড়াই হাইলাইট অনুষ্ঠান হিসেবে প্রচারিত হয়।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম