কমান্ডারদের সমালোচনা করতে পারা উচিত রুশ নাগরিকদের: ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৩, ২৩:৪৪আপডেট : ১৫ মার্চ ২০২৩, ২৩:৪৪

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, রুশ নাগরিকদের সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সমালোচনা করতে পারা উচিত। শুধু সাধারণ সেনারা সমালোচনার ঊর্ধ্বে। বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে এই মন্তব্য করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।  

সম্প্রতি রুশ সরকার একটি আইন পাস করেছে। আইন অনুসারে, রাশিয়ার সেনাবাহিনীর সুনামহানি হয় এমন মন্তব্যকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইউক্রেনে রুশ আক্রমণের কথা ইঙ্গিত করে প্রিগোজিন বলেন, আমি মনে করি সামরিক নির্দেশ দাতা, আমি, প্রতিরক্ষামন্ত্রী এবং যারা একটি বিশেষ সামরিক অভিযানের সময়ে ভুল করছেন, তাদের ক্ষেত্রে সুনামহানি করার বিরুদ্ধে যে আইন তা কার্যকর হওয়া উচিত না।

তিনি বলেন, সমাজের উচিত তাদের সম্পর্কে যা বলা প্রয়োজন তা বলতে পারা। শুধু সেনারা পবিত্র। তাদের ছেড়ে দেওয়া উচিত।

ইউক্রেনে রুশ আক্রমণে রাশিয়ার হয়ে লড়ছে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা। বাখমুত শহর দখলের লড়াইয়ে সামনের সারিতে রয়েছে তারা। রুশ অভিজাতদের মধ্যে প্রিগোজিন নিয়মিত যুদ্ধ নিয়ে মন্তব্য করে যাচ্ছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র তিনি। তবে সম্প্রতি তিনি রাশিয়ার পুরনো ধাঁচের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কড়া সমালোচনা করছেন। অভিযোগ তুলেছেন, রুশ সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তার বাহিনীকে প্রয়োজনীয় গোলাবারুদ সরবরাহ করছে না।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম