রুশ গুপ্তচর চক্র গুঁড়িয়ে দেওয়ার দাবি পোল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৩, ১৭:২১আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৭:৩৪

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক দল বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পোলিশ সরকারের দুই কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছে।

আরএমএফ এফএম রেডিও স্টেশন বলেছে, পোল্যান্ডের গোয়েন্দা সংস্থা রাশিয়ার হয়ে কাজে নিয়োজিত একটি গুপ্তচর চক্রকে গুঁড়িয়ে দিয়েছে। রুশ গুপ্তচর সন্দেহে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে। ইউক্রেনে ত্রাণ পাঠানোর কাছে ব্যবহৃত পরিবহন অবকাঠামোর ছবি ধারণ করতে গোপন ক্যামেরা স্থাপনের সন্দেহে তাদের আটক করা হয়।

রেডিও স্টেশনটির খবরে দাবি করেছে, এই গুপ্তচর চক্রটি পোল্যান্ডে নাশকতার ষড়যন্ত্র করছিল।

গত বছর ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে চলমান দশক পুরনো গুপ্তচরবৃত্তির সংঘাত বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেনের একটি শক্তিশালী মিত্র পোল্যান্ড। গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটি।

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাসজেক বলেছেন, আমাদের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের একটি বড় সাফল্যের কথা জানাতে চাই। কারণ তারা একটি গুপ্তচর নেটওয়ার্ককে গুঁড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেছেন, পোল্যান্ডের গোয়েন্দা সংস্থাগুলো যে দেশের সুরক্ষা খুব কার্যকর উপায়ে কাজ করছে, এটি নিঃসন্দেহে তা প্রমাণ করছে।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের