ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্রের চালান ধ্বংস করলো কারা?

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৩, ২১:২৯আপডেট : ২১ মার্চ ২০২৩, ২২:৫১

ক্রিমিয়ায় রাশিয়ার ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রের চালান ধ্বংস করার পর ইউক্রেন উচ্ছ্বসিত। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা দফতর এক বিবৃতিতে সোমবার বলেছে, উত্তর ক্রিমিয়ায় রেল পথে পরিবহনের সময় রাশিয়ার বিপুল সংখ্যক ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে ধ্বংস হয়েছে।

ইউক্রেনীয় বিবৃতিতে বলা হয়েছে, রহস্যময় বিস্ফোরণের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার অসামরিকীকরণ এবং ইউক্রেনের দখলমুক্ত করার প্রক্রিয়া জারি রয়েছে।

তবে কারা এই হামলা চালিয়েছে তা সম্পর্কে স্পষ্টভাবে ইউক্রেন কোনও ঘোষণা দেয়নি। বিস্ফোরণ সম্পর্কে অতিরিক্ত কোনও তথ্য দেয়নি ইউক্রেন। এমনকি বিস্ফোরণে কোনও হতাহত বা কীভাবে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে তা সম্পর্কে কিছু জানানো হয়নি।

অঞ্চলটির রুশপন্থী মেয়র বলেছেন, বিস্ফোরণটি ঘটেছে একটি আত্মঘাতী ড্রোন হামলায়। রুশ বার্তা সংস্থা তাস বলেছে, বিস্ফোরণে ৩৩ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ক্রিমিয়াতে হামলার মুখে পড়েছে রাশিয়া। তবে এসব হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন অথবা রুশ দখলকৃত অঞ্চলে থাকা ইউক্রেনীয়দের ওপর দায় চাপিয়েছে রাশিয়া।

এবারের হামলাটি যদি ইউক্রেন চালিয়ে থাকে তাহলে ইউক্রেনীয় বিমানবাহিনীর ড্রোন মোতায়েনের সক্ষমতা বৃদ্ধির প্রমাণ। এখন পর্যন্ত ক্রিমিয়াকে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে বলে মনে করা হতো। কিন্তু এই হামলা ইঙ্গিত দিচ্ছে, ইউক্রেনীয় ড্রোন অন্তত রাশিয়ার প্রতিরক্ষা রেখার গভীরেও হামলা চালাতে সক্ষম।

১৯৯৪ সাল থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া। এটি রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দূরপাল্লার অস্ত্র। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বহর থেকে ব্যবহার করা হয়েছে।

সূত্র: নিউজউইক, বিবিসি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম