ইউক্রেনে যুদ্ধ অবসানের ভিত্তি হতে পারে চীনের শান্তি প্রস্তাব: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ ২০২৩, ২২:২৮আপডেট : ২১ মার্চ ২০২৩, ২২:৩৩

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানের ভিত্তি হতে চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা। কিয়েভ ও পশ্চিমারা যখন রাজি থাকবে তখন এই সমাধান সম্ভব। মঙ্গলবার রাশিয়া সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুতিন বলেছেন, তিনি ও চীনা প্রেসিডেন্ট নিজেদের মধ্যে একান্ত বৈঠকে বেইজিংয়ের শান্তি প্রস্তাব মনোযোগ দিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বেশ কয়েকটি দফা আমরা বিশ্বাস করি।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা যখন আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করি, তখন আমরা উল্লেখ করেছি চীন ও রাশিয়ার দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রে খুব কাছাকাছি।

পুতিন বলেন, বিশ্বের অনেক অঞ্চলে উত্তেজনা, সংঘাত ও সম্ভাব্য সংকট বাড়ছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিষেধাজ্ঞা ও অন্যান্য বিধিনিষেধ বিস্তৃত হচ্ছে।

পুতিন আরও বলেন, সামরিক, রাজনৈতিক বা অর্থনৈতিক সুবিধা আদায়ের জন্য অপর দেশের স্বার্থে ব্যাঘাত ঘটানোর বিরুদ্ধে রাশিয়া ও চীন।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাজ্য যদি ইউক্রেনকে ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র পাঠায় তাহলে রাশিয়া বাধ্য হবে পাল্টা পদক্ষেপ নিতে।

সোমবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছিলেন, ইউক্রেনকে চ্যালেঞ্জার-টু ট্যাংকসহ এমন ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধ অস্ত্র পাঠানো হবে।

যৌথ ঘোষণা পাঠের সময় পুতিন বলেন, চীনের সহযোগিতায় রাশিয়ার অগ্রাধিকার হলো বাণিজ্য ও অর্থনীতি।

তিনি বলেন, রাশিয়ার শীর্ষ বৈদেশিক বাণিজ্যিক অংশীদার হলো চীন। দুই দেশে অর্থ, পরিবহন ও লজিস্টিকস খাতে নিজেদের সম্পর্ক গভীর করবে। গ্যাস বাণিজ্যও বাড়ছে দুই দেশের।

তিনি আরও বলেছেন, রাশিয়া ও চীন পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অগ্রগতি চালিয়ে যাচ্ছে। চীনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সহযোগিতা করছে রাশিয়া।

/এএ/
সম্পর্কিত
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
খাবার, ক্ষোভ আর সংহতিতে গতি পাচ্ছে যন্তর মন্তরের আন্দোলন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
বন্যাকবলিত ২৯০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন আইইউবির শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের