একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তির জানান দিলো উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ০১:০০আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০১:০০

একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে আবারও পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তির জানান দিলো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাপানে সাগরের পূর্ব দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। ওয়াশিংটন ও সিউলের বড় ধরনের যৌথ সামরিক মহড়ার মধ্যে বুধবার (২২ মার্চ) ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বিবৃতিতে জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিক ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে কিম জং উনের দেশ। পিয়ংইংয়ের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় গত ১৩ মার্চ থেকে দ. কোরিয়াকে নিয়ে গত পাঁচ বছরের মধ্যে বড় ধরনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। ‘ফ্রিডম শিল্ড’ নামের মহড়া ১০ দিন ধরে চলবে বলে জানা গেছে। দ. কোরীয় সামরিক বাহিনী বলছে, যৌথ সামরিক মহড়ার সফল সমপন্ন হবে।

এ ধরনের সামরিক মহড়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কিম জং উনের প্রশাসন। ফলে অপ্রতিরোধ্য পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে রেখেছে দেশটি। সম্প্রতি কিম জং কোরীয় সেনাবাহিনীকে সত্যিকার যুদ্ধের প্রস্তুতি নিতে সামরিক বাহিনীকে নির্দেশও দিয়েছেন।

উ. কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো এবং হুমকি-ধামকি নিয়ে অনেকটা উদ্বিগ্ন প্রতিবেশি দ. কোরিয়া ও জাপান। এই অঞ্চলে উত্তেজনা বাড়ানোর পেছনে পিয়ংইয়ংকে একতরফাভাবে দায়ী করে আসছে পশ্চিমা দেশগুলো।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি