শি জিনপিংকে ইউক্রেন সফরের আমন্ত্রণ জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ১৭:০৪আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৭:০৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আমন্ত্রণ জানান। মঙ্গলবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা ইউক্রেনে তার (শি জিনপিং) সঙ্গে সাক্ষাতে প্রস্তুত। আমি তার সঙ্গে কথা বলতে চাই। সর্বাত্মক যুদ্ধের আগে আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু যুদ্ধের এক বছরের বেশি সময় ধরে তার সঙ্গে আমার যোগাযোগ হয়নি।

অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে যুদ্ধে রাশিয়ার পক্ষে চীনের অবস্থান। তবে নিরপেক্ষতা দাবি করলেও জাতিসংঘে রাশিয়াকে কূটনৈতিক সমর্থন দিয়েছে চীন।

গত সপ্তাহে রাশিয়া সফর করেন চীনা প্রেসিডেন্ট। মস্কোতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। দুই নেতার বৈঠকে ইউক্রেনে যুদ্ধ বন্ধে বেইজিংয়ের প্রস্তাবিত দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

চীনা প্রস্তাবে ইউক্রেনে উত্তেজনা নিরসন এবং যুদ্ধবিরতির কথা অন্তর্ভুক্ত রয়েছে।

ইউক্রেন চীনের প্রয়াসকে স্বাগত জানিয়েছে। কিন্তু জেলেনস্কি বলেছেন, রুশ সেনারা ইউক্রেন ছেড়ে গেলে কেবল শান্তি আলোচনার কথা বিবেচনা করবেন।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী