ইউক্রেনের কোস্ত্যন্তিনিভকায় রুশ হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ২১:৪২আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২১:৪২

রাশিয়ার গোলাবর্ষণে বাখমুতের কাছে একটি শিল্প শহর কোস্ত্যন্তিনিভকাতে অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন সরকার।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্টাফ প্রধান আন্দ্রিয়ে ইয়ারমাক বলেন, ‘ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলায় ১৬টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং একটি নার্সারি স্কুলসহ বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।

শহরটি বাখমুত থেকে মাত্র ২৭ কিমি (১৭ মাইল) পশ্চিমে অবস্থিত, যেখানে কয়েক মাস ভারী লড়াইয়ে দুই পক্ষের অনেকের মৃত্যু হয়েছে।

ইয়ারমাক বলেন, ‘রাশিয়ানরা এস-৩০০ সারফেস টু এয়ার মিসাইল এবং উরাগান রকেট দিয়ে কোস্ত্যন্তিনিভকাকে আঘাত করেছে। এ হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।’

শহরটি ক্রামতোর্স্ক এবং স্লোভিয়ানস্কের কাছে অবস্থিত। এই শহর দুটি দখলে নিলে দোনেৎস্ক অঞ্চলের পুরোপুরি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগে কোস্ত্যন্তিনিভকার জনসংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম