পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ‘নাশকতায়’ জড়িত: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ২৩:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৭:৫৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেন দ্বারা পরিচালিত নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জড়িত বলে মনে করার মতো কারণ রয়েছে। বুধবার (৫ এপ্রিল) ইউক্রেনে রাশিয়ার চারটি অঞ্চলের প্রধানের সঙ্গে ক্রেমলিনে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সহযোগিতায় রুশ মনোনীত প্রশাসনিক কর্মকর্তা, নিরাপত্তাকর্মী, সাংবাদিক ও শিক্ষকদের বিরুদ্ধে অপরাধ করছে ইউক্রেন।

তিনি বলেন, এমন নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতিতে অপর দেশ ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জড়িত বলে মনে করার মতো যথেষ্ট কারণ রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূখণ্ডে কিয়েভের বিরুদ্ধে বেসামরিকদের হত্যার অভিযোগ প্রতিনিয়ত করে আসছে মস্কো। বুধবার পুতিন এমন দাবি করলেও এর পক্ষে কোনও প্রমাণ হাজির করেননি।

রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের গুরুতর অবনতি

বুধবার ক্রেমলিনে এক অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর রাষ্ট্রদূত রোলান্ড গালহারেগ পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় পুতিন বলেছেন, ব্লকটির সঙ্গে রাশিয়ার সম্পর্কের গুরুতর অবনতি হয়েছে এবং ইইউ রাশিয়ার মুখোমুখি হতে শুরু করেছে।

পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে একটি ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব শুরু করেছে।

নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করতে সহযোগিতার জন্য ডেনমার্কের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।  

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে পুতিন বলেছেন, সব দেশের সঙ্গে গঠনমূলক অংশীদারত্ব প্রতিষ্ঠায় রাশিয়া উন্মুক্ত ছিল এবং বিশ্বের জটিল পরিস্থিতির পরও নিজেকে বিচ্ছিন্ন রাখবে না।

গত বছর ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণ শুরুর পর পশ্চিমাদের সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি হয়েছে। আক্রমণের কারণে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো। একই সঙ্গে তারা ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করে আসছে।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম