তিন হাজার বছর আগে মাদক গ্রহণ করত স্পেনের মানুষেরা: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৩, ০০:০১আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০০:০১

প্রায় তিন হাজার বছর আগে স্পেনের মানুষেরা মায়া বা ভ্রম সৃষ্টিকারী ভেষজ মাদক গ্রহণ করত। নতুন একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে গবেষণাটি সম্পর্কে জানা গেছে।

বিজ্ঞানীরা বলছেন, স্পেনের মেনোরকার একটি কবরস্থান থেকে সংগৃহীত চুলে প্রমাণ পাওয়া যাচ্ছে মানব সমাজ গাছপালা এবং ঝোপ থেকে নির্যাসিত মাদক গ্রহণ করত।

ধারণা করা হচ্ছে, ইউরোপে ভ্রম সৃষ্টিকারী মাদক গ্রহণের সবচেয়ে পুরনো প্রত্যক্ষ প্রমাণ এটি।

গবেষণায় বলা হয়েছে, এসব ভেষজ মাদকে প্রলাপ ও দৃষ্টিভ্রম সৃষ্টি হতো।

বিজ্ঞানীদের গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে। এতে বলা হয়েছে, মেনোরকার দক্ষিণ-পশ্চিম পাশে এস ক্যারিটক্স গুহায় মানুষের কর্মকাণ্ডের ইঙ্গিত রয়েছে।

এই গুহায় দুই শতাধিক মানুষের সমাধি রয়েছে। ধারণা করা হয়, ৬০০ বছর ধরে খ্রিষ্টপূর্ব ৮০০ পর্যন্ত এটিকে রীতি পালন ও অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান হিসেবে ব্যবহার করা হয়েছে।

গবেষণায় উঠে এসেছে, এই মাদক খুব শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। গুহায় শাস্ত্রীয় আচার পালনের অংশ হিসেবে এই মাদক ব্যবহার করা হয়ে থাকতে পারে। এতে হয়ত ওঝা জড়িত ছিলেন। যিনি ভেষজ মাদকের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সক্ষম।

গবেষকরা তিনটি চিত্তপ্রভাবকারী মাদক শনাক্ত করতে পেরেছেন। দৃষ্টিভ্রম সৃষ্টিকারী এট্রোপাইন এবং স্কোপোলামাইনের পাশাপাশি বিজ্ঞানীরা এফেড্রিনের উপস্থিতি পেয়েছেন। এটি শক্তি ও চৈতন্য বৃদ্ধি করে।

এর আগে ইউরোপে প্রাগৈতিহাসিক মাদক ব্যবহারের প্রমাণগুলো পরোক্ষ প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। যেমন, শৈল্পিক বর্ণনায় মাদক গাছের উপস্থিতি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের