তাইওয়ান ইস্যুতে ইউরোপের নীতি কেমন হওয়া উচিত, জানালেন ম্যাক্রোঁ

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ১৪:২৭আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৯:৪৮

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তাইওয়ান নিয়ে সংকটের তীব্রতা বাড়াতে আগ্রহ নেই ইউরোপের। ব্লকটির উচিত যুক্তরাষ্ট্র ও চীনের নীতির বাইরে গিয়ে তাইওয়ান ইস্যুতে স্বাধীন অবস্থান গ্রহণ করা। রবিবার তার এই মন্তব্য একটি ফরাসি ও একটি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সম্প্রতি তিন দিনের চীন সফর শেষে ফ্রান্স ফিরেছেন ম্যাক্রোঁ। সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। শনিবার তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। বুধবার যুক্তরাষ্ট্রে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ক্যাভিন ম্যাকার্থির সঙ্গে তাইওয়ানি নেতা সাই ইং-ওয়েনের বৈঠকে ক্ষুব্ধ হয়ে এই মহড়া শুরু করে বেইজিং।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। দ্বীপ রাষ্ট্রটির নিয়ন্ত্রণ ফিরে পেতে শক্তি প্রয়োগের আশঙ্কা উড়িয়ে দেয়নি বেইজিং। চীনের এই দাবির কঠোর বিরোধিতা করে আসছে তাইওয়ানের সরকার।

ম্যাক্রোঁ বলেছেন, সংঘাতের তীব্রতা বৃদ্ধি করা উচিত হবে না ইউরোপের। কিন্তু চীন ও যুক্তরাষ্ট্রের বাইরে নিজেদের একটি তৃতীয় অবস্থান গ্রহণ করতে সময় নেওয়া উচিত।

মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো ম্যাক্রোঁকে উদ্ধৃত করে লিখেছে, সবচেয়ে খারাপ পরিস্থিতি যা হতে পারে তা হলো এই ইস্যুতে মার্কিন ছন্দ বা চীনের অতিরঞ্জিত প্রতিক্রিয়ার অনুসারী হয়ে পড়ব আমরা ইউরোপীয়রা।

তিনি আরও বলেছেন, ইউরোপকে তার নিজের প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করতে হবে। পারমাণবিক ও নবায়নযোগ্য জ্বালানির উন্নতি ঘটাতে হবে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে আনতে হবে।

শুক্রবার বেইজিং থেকে গুয়াংঝু শহরে যাওয়ার পথে এই সাক্ষাৎকার দেন ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেছেন, শি জিনপিং ও ম্যাক্রোঁর বৈঠকে তাইওয়ান ইস্যুতে ‘নিবিড় ও খোলামেলা’ আলোচনা হয়েছে। প্রেসিডেন্টের (ম্যাক্রোঁ) অবস্থান হলো কোনও দুর্ঘটনা বা উত্তেজনার তীব্রতা বৃদ্ধি যাতে না হয় সেজন্য আমাদের সতর্ক হওয়া উচিত।

৫০ সদস্যের শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে চীন সফর করেন ম্যাক্রোঁ। এই প্রতিনিধিদলের মধ্যে ছিলেন এয়ারবাস ও পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী ইডিএফ কোম্পানির প্রতিনিধি। সফরে কোম্পানিগুলো চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

সূত্র: রয়টার্স

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম