রাশিয়ার কাছে নিরাপত্তা নিশ্চয়তা চাইলো বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৩, ০৫:৪৫আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৫:৪৫

আক্রমণের শিকার হলে বেলারুশকে রক্ষার জন্য রাশিয়ার কাছ থেকে নিশ্চয়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা’র খবরে বলা হয়েছে, সোমবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর কাছে এই নিশ্চয়তা চেয়েছেন লুকাশেঙ্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

রাজধানী মিনস্কে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে এক বৈঠকে লুকাশেঙ্কো এই নিশ্চয়তা চেয়েছেন বলে উল্লেখ করেছে বেল্টা।

সংবাদমাধ্যমটি উল্লেখ করেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বিষয়ে অতীতে আলোচনা করেছেন লুকাশেঙ্কো। তিনি বলেছেন, এমন নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজনীয় এবং চূড়ান্ত করা দরকার বলে পুতিন রাজি হয়েছেন।

লুকাশেঙ্কো বলেন, পুতিনের সঙ্গে আলোচনায় সাধারণভাবে মনে হয়েছে বেলারুশে কেউ আক্রমণ করলে নিজ ভূখণ্ডের মতো বেলারুশকে রক্ষা করবে রাশিয়া। এমন ধরনের নিরাপত্তা নিশ্চয়তা আমাদের প্রয়োজন।

রাশিয়ার একদল সেনা বেলারুশে মোতায়েন রয়েছে। ইউক্রেনে রুশ আক্রমণে সহযোগিতা করেছে মিনস্ক। যুদ্ধের শুরুর দিকে বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনীয় রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয়ে রুশবাহিনী।

গত বছর থেকে একাধিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে দেশ দুটি। একই সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে একাধিক। ফলে আশঙ্কা করা হচ্ছিল, ইউক্রেনে রুশ আক্রমণে শামিল হতে পারে বেলারুশ।

অবশ্য লুকাশেঙ্কো সব সময় এমন কিছুর কথা প্রত্যাখ্যান করে আসছেন। তবে তিনি বলেছেন, যদি কোনও অনুপ্রবেশ বা বিক্ষোভ শুরু করার চেষ্টা করা হয় তাহলে বেলারুশ পাল্টা জবাব দেবে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক