‘ক্রিমিয়ায় সম্ভাব্য ইউক্রেনীয় হামলা মোকাবিলায় প্রস্তুত রুশ বাহিনী’

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ০৫:০০আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৫:০০

ক্রিমিয়ার রুশপন্থি নেতা বলেছেন, ইউক্রেনীয় সম্ভাব্য আক্রমণ মোকাবিলায় প্রস্তুত রয়েছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৃষ্ণ সাগরীয় উপদ্বীপকে পুনরুদ্ধারে অঙ্গীকার ঘোষণা করার একদিন পর তিনি এই মন্তব্য করলেন। মঙ্গলবার (১১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ক্রিমিয়ার নেতা সের্গেই আকসিয়োনভ বলেছেন, রুশ সেনারা ক্রিমিয়াতে আধুনিক ও নিশ্চিদ্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ মোকাবিলা করার মতো যথেষ্ট সেনাও রয়েছে।

আকসিয়োনভ আরও বলেছেন, আমরা শত্রুকে ছোট করে দেখতে পারি না। কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা প্রস্তুত এবং কোনও বিপর্যয় ঘটবে না।

গত সপ্তাহে প্রকাশিত স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ক্রিমিয়া ও ইউক্রেনের মূল ভূখণ্ডের একটি ক্রসিংয়ের কাছে ছোট শহর মেদভেদিভকাকে সারি সারি পরিখা খনন করা হয়েছে।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করেছেন, রাশিয়ার দখলকৃত এই উপদ্বীপ পুনরুদ্ধার করা হবে। ক্রিমিয়াসহ ইউক্রেনের দখলকৃত সব ভূখণ্ড থেকে রুশ সেনাদের প্রত্যাহারের পরই কেবল মস্কোর সঙ্গে শান্তি আলোচনায় বসবেন তিনি।

ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়নি অনেক দেশ। রাশিয়া দাবি করেছে, রুশ সেনারা উপদ্বীপটি দখলের পর গণভোট আয়োজন করা হয়েছে। এতে ক্রিমিয়ার মানুষেরা সত্যিকার অর্থে রাশিয়ার অংশ হওয়ার পক্ষে রায় দিয়েছে। এই গণভোটকেও স্বীকৃতি দেয়নি পশ্চিমারা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম