ক্রিমিয়ায় কৃষ্ণসাগরীয় বহরে ড্রোন হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩, ১৪:২২আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৪:৩৩

ক্রিমিয়ার সেভাস্তোপোলের কৃষ্ণসাগরীয় বহরে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া। সোমবার (২৪ এপ্রিল) এ ঘটনা ঘটেছে বলে জানান মস্কোপন্থি গভর্নর মিখাইল রাজভোজায়েভ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় তিনি বলেন, একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে দ্বিতীয় ড্রোনটি নিজ থেকেই বিস্ফোরিত হয়। এখন শহরের পরিস্থিতি স্বাভাবিক। কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সেভাস্তোপোল পরিবহন কর্তৃপক্ষের বরাতে রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, এ ঘটনার পর কৃষ্ণ সাগরের বন্দর নগরীতে যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এর কারণ জানায়নি কর্তৃপক্ষ। এর আগেও ক্রিমিয়া বন্দরে ড্রোন হামলা অথবা বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।

ড্রোনের ঘটনায় ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়া অথবা ক্রিমিয়ার অভ্যন্তরে হামলার ঘটনায় কিয়েভ কখনোই দায় স্বীকার করেনি।

সেভাস্তোপোল ক্রিমিয়ার সবচেয়ে বড় শহর। সেখানে বড় একটি নৌঘাঁটি রয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে দখল করে নেয় রাশিয়া। তবে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক সম্প্রদায়। এটিকে আবারও ইউক্রেনের অংশ হিসেবে যুক্ত করতে প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক