নিজের কাছে বন্দুক রাখার কারণ জানালেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৩, ০১:০৫আপডেট : ০১ মে ২০২৩, ০১:০৫

ইউক্রেনে রুশ অভিযানের প্রথমদিনগুলো ছিল আতঙ্ক আর উত্তেজনায় ঠাসা। এই বুঝি পতন ঘটলো রাজধানী কিয়েভের। যুদ্ধ শুরুর দিনগুলোয় নিজের কাছে অস্ত্র রাখতেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। কিন্তু কেন রেখেছিলেন? তার ব্যাখায় জেলেনস্কি জানান, রুশ সেনারা কিয়েভের সদর দফতর ভেঙে প্রবেশ করলে নিজেদের গুটিয়ে রাখার পরিবর্তে লড়াই করে মৃত্যুবরণ করতেন।

শনিবার (২৯ এপ্রিল) ইউক্রেনের (১+১) চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘কীভাবে গুলি করতে হয় তা আমি জানি।’ 

বন্দুক বহন প্রসঙ্গে এক সাংবাদিক বলেন, রুশ বাহিনীর হাতে ধরা পড়ার পরিবর্তে নিজেকে হত্যা করতে পিস্তল ব্যবহার করতে পারেন জেলেনস্কি। তবে বিষয়টি প্রত্যাখ্যান করে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘না না না, নিজেকে গুলি করার জন্য পিস্তল রাখিনি। পাল্টা আক্রমণের জন্যই রেখেছি, আমি নিশ্চিত করে বলছি।’

যুদ্ধের শুরুতে রুশ বাহিনীর হাতে বন্দি হলে ঘটনাটি খুবই অসম্মানজক হতো বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন ‘সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। সে সময় ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছিল, রুশ বিশেষ বাহিনী কিয়েভে অনুপ্রবেশ এবং ব্যাঙ্কোভা স্ট্রিটে প্রেসিডেন্টের সদর দফতরে প্রবেশের চেষ্টা করতে পারে। 

সাক্ষাৎকারে জেলেনেস্কি আরও বলেন, তারা যদি ভেতরে চলে আসতো হয়তো আমরা এখানে থাকতাম না। আমাদের কেউকে বন্দি করা সম্ভব হতো না, কারণ শক্তিশালী বাহিনী প্রস্তুত ছিল। 

ইউক্রেনের হামলার শুরুর দিকে কয়েকজন পশ্চিমা মিত্র নেতা কিয়েভ থেকে পালাতে বলেছিলেন বলে জানান জেলেনস্কি। একটি মার্কিন ফ্লাইটকে না করে দিয়েছিলেন তিনি। 

দ্য টাইমস সংবাদমাধ্যমে বলা হয়েছে, জেলেনস্কি ও তার সহযোগীরা দুই সপ্তাহের পরিবর্তে প্রায় দুই মাস বাঙ্কারে কাটিয়েছেন।

ব্রিটিশ সংবাদপত্রটির দাবি, বাঙ্কারের চারপাশে গোপনীয়তা এত বেশি ছিল যে যারা প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন, তাদের একটি বিশেষ চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয়েছিল। বিষয়টি ছিল খুবই গোপনীয়। সেখানকার নকশা, অবস্থান, সুযোগ-সুবিধা বা এমনকি বাঙ্কার সম্পর্কে কোনও বিশদ প্রকাশে নিষেধ ছিল।

এ বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এক সাক্ষাৎকারে বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করবেন না। গত বছর ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর বেনেতের মস্কো সফরে তাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন।

নাফতালি বেনেত বলেন, আমি পুতিনকে জিজ্ঞেস করি আপনি কি জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা করছেন? জবাবে তিনি বলেন, আমি জেলেনস্কিকে হত্যা করবো না।

সূত্র: তাস নিউজ এজেন্সি, আরটি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম