রাশিয়া বাখমুতে ফসফরাস বোমা ব্যবহার করছে : ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৩, ১৬:১৩আপডেট : ০৬ মে ২০২৩, ১৬:১৩

রাশিয়ার বিরুদ্ধে ফসফরাস বোমা দিয়ে অবরুদ্ধ শহর বাখমুতে হামলার অভিযোগ করেছে ইউক্রেন। সাদা ফসফরাস অস্ত্র নিষিদ্ধ না হলেও বেসামরিক এলাকায় এটির ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী দ্বারা প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে, বাখমুতকে আগুন জ্বলছে; যা শহরের ওপর সাদা ফসফরাস বৃষ্টির মতো দেখা যাচ্ছে।

ফসফরাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে যা নিভানো খুব কঠিন। রাশিয়ার বিরুদ্ধে এর আগেও ফরফরাস ব্যবহারের অভিযোগ রয়েছে।

কয়েক মাস ধরে পূর্ব ইউক্রেনের শহর বাখমুত দখলের চেষ্টা করছে রাশিয়া। পশ্চিমা কর্মকর্তারা অনুমান করেছেন, বাখমুতের লড়াইয়ে মস্কোর হাজার হাজার সেনা মারা গেছে।

টুইটারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বাখমুতের যেসব অঞ্চল এখনও রাশিয়া দখল করতে পারেনি, সেসব অঞ্চলে হামলায় ফসফরাস ব্যবহার করছে রাশিয়া। মস্কো বাহিনী শহরটির ধ্বংস অব্যাহত রেখেছে।

ঠিক কখন কথিত হামলাটি হয়েছিল তা স্পষ্ট নয়। ইউক্রেনের শেয়ার করা ফুটেজগুলো নজরদারি ড্রোন দ্বারা ধারণ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিশাল ভবনগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অন্যান্য ভিডিওতে দেখা যাচ্ছে, আগুন জ্বলছে মাটিতে।

যুদ্ধের শুরুতে মারিউপোল অবরোধের সময়সহ গত বছর ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকবার সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

সাদা ফসফরাস একটি মোমের মতো পদার্থ যা অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ওঠে। রাসায়নিকটি তার তীব্রতার জন্য কুখ্যাত।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম