‘ডোনেস্কে ইউক্রেনের গোলাবর্ষণে অন্তত ২ জন নিহত’

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৩, ১২:১০আপডেট : ০৭ মে ২০২৩, ১২:১০

ইউক্রেনীয় বাহিনী দখল হয়ে যাওয়া ডোনেস্ক শহরে জোর হামলা চালিয়েছে বলে জানিয়েছে দাবি করেছে স্থানীয় একটি পর্যবেক্ষণ সংস্থা। তারা বলেছে, শনিবার দিনভর শহরের আবাসিক ও শহরতলি এলাকায় শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

জয়েন্ট সেন্টার ফর কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন (জেসিসিসি) নামে হামলা পর্যবেক্ষণকারী সংস্থাটির দাবি, হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি ১০ বছরের এক শিশুসহ আহত হয়েছেন অন্তত ৪ জন।

জেসিসিসি বলছে, শহরটিকে লক্ষ্যবস্তু করতে ন্যাটো এবং সোভিয়েত-ক্যালিবার হাউইৎজার ব্যবহার করেছে কিয়েভের বাহিনী। তারা একাধিক রকেট লঞ্চার থেকে প্রায় ৩০টি প্রজেক্টাইলও নিক্ষেপ করেছে।

শহরের সবচেয়ে পশ্চিমের অঞ্চল পেট্রোভস্কি গত কয়েক মাস ধরেই ইউক্রেনীয় হামলার প্রধান লক্ষ্যবস্তু। তীব্র লড়াইয়ে অবশ্য দুই পক্ষেরই প্রাণহানি ঘটছে। অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, অঞ্চলটির একাধিক আবাসিক বাড়ি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশ ইউক্রেনে আক্রমণ চালায় রুশ বাহিনী। সেই থেকেই ডোনেস্ক শহরটি প্রায় প্রতিদিনই কিয়েভের বাহিনীর ভারী কামান হামলার শিকার হয়েছে।

গত অক্টোবরে পূর্ব ইউক্রেনের ডোনেস্ক, লুহানস্ক, জাপোরোজিয়ে এবং খেরসন অঞ্চলগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত হয়েছিল। চারটি অঞ্চলের স্থানীয় জনগণ গণভোটে এই পদক্ষেপকে ব্যাপকভাবে সমর্থন করেছিল বলে দাবি রাশিয়ার। তবে ইউক্রনসহ পশ্চিমা বিশ্ব ওই গণভোটকে অবৈধ অ্যাখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। 

সূত্র: আরটি  

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম